Ortho Songbad আর্কাইভ

আয় কমলেও নগদ লভ্যাংশ দেবে মীর আখতার

আয় কমলেও নগদ লভ্যাংশ দেবে মীর আখতার

শেয়ারবাজারে তালিকাভুক্ত মীর আখতার হোসেন লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে এ লভ্যাংশ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা পাবেন না।





বুধবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।





সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ২ টাকা ৯৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩ টাকা ৮০ পয়সা আয় হয়েছিল।





ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর ।


মুল সাইট থেকে

পুজিবাজার