১১ শতাংশ লভ্যাংশ দেবে সিনোবাংলা
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ।
বুধবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৭৯ পয়সা আয় হয়েছিল।
আগামী ১৮ জানুয়ারি ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
অর্থসংবাদ/এনএন