Ortho Songbad আর্কাইভ

আফতাব অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা

আফতাব অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ এবং সব শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.০১ টাকা। ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৪.৮৮ টাকায়।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।

মুল সাইট থেকে

পুজিবাজার