Ortho Songbad আর্কাইভ

চার্টার্ড লাইফের আয় বেড়েছে চারগুন

চার্টার্ড লাইফের আয় বেড়েছে চারগুন

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় আগের বছরের তুলনায় ৪ গুন বৃদ্ধি পেয়েছে।





ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, আলোচ্য বছরে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স শেয়ার প্রতি আয় করেছে ২০ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০৫ পয়সা।





আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছ ১২ পয়সায়।





৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির এনএভি হয়েছে ১২ টাকা ০৮ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসেবে কোম্পানিটির এনএভি ছিল ৫ টাকা ৯৭ পয়সা।


মুল সাইট থেকে

পুজিবাজার