Ortho Songbad আর্কাইভ

ইপিএস কমলেও নগদ লভ্যাংশ দেবে এডভেন্ট ফার্মা

ইপিএস কমলেও নগদ লভ্যাংশ দেবে এডভেন্ট ফার্মা

শেয়ারবাজারে এডভেন্ট ফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ লভ্যাংশ নগদ ঘোষণা করেছে। আগের অর্থবছরের তুলনায় সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস কমেছে।





বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৫ পয়সা। এর আগের অর্থবছরের একই সময়ে ইপিএসের পরিমাণ ছিল ১ টাকা ২২ পয়সা।





এছাড়াও ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ১০ পয়সায়।





ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২২ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ ডিসেম্বর।


মুল সাইট থেকে

পুজিবাজার