Ortho Songbad আর্কাইভ

তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮৩ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জানুয়ারি,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৮৭ পয়সা।

একইসময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৩ টাকা ১৪ পয়সা পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার