Ortho Songbad আর্কাইভ

আয়-লভ্যাংশ দুটোই বৃদ্ধি পেয়েছে শাইনপুকুরের

আয়-লভ্যাংশ দুটোই বৃদ্ধি পেয়েছে শাইনপুকুরের
শেয়ারবাজারে তালিকাভুক্ত শাইনপুকুর লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে ২.৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩২ পয়সা।

এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৫৩ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২২ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার