Ortho Songbad আর্কাইভ

আয় কমলেও লভ্যাংশ কমায়নি এমএল ডাইং

আয় কমলেও লভ্যাংশ কমায়নি এমএল ডাইং
শেয়ারবাজারের তালিকাভুক্ত এমএল ডাইং লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি আয় কমেছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৬২ পয়সা আয় হয়েছিল।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার