Ortho Songbad আর্কাইভ

হামিদ ফেব্রিক্সের লভ্যাংশ ঘোষণা

হামিদ ফেব্রিক্সের লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিক্স লিমিটেডের পরিচালনা পর্ষদ। এ লভ্যাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য।





কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।





বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।





কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৬৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিলো ছিল ১ টাকা ৭৬ পয়সা।





এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ২২ পয়সা।





এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর।


মুল সাইট থেকে

পুজিবাজার