আয় বেড়েছে, এবার দ্বিগুণ লভ্যাংশ দেবে মোজাফফর স্পিনিং

আয় বেড়েছে, এবার দ্বিগুণ লভ্যাংশ দেবে মোজাফফর স্পিনিং

সমাপ্ত হিসাববছরের লভ্যাংশ ঘোষণা করেছে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। সাধারণ বিনিয়োগকারীদের ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। যা গত বছরের তুলনায় দ্বিগুণ।





কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।





সূত্রমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৯২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫২ পয়সা আয় হয়েছিল।





৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২.১৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১০.৩৯ টাকা নেগেটিভ।





কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯.৯০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৮.১৬ টাকা।





আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টা ৪৫ মিনিটে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন