পাইথন ও মেশিন লার্নিং প্রশিক্ষণ গ্রহণ সিইউবি শিক্ষার্থীদের

পাইথন ও মেশিন লার্নিং প্রশিক্ষণ গ্রহণ সিইউবি শিক্ষার্থীদের
ইইই আন্তর্জাতিক কার্নিভালের অংশ হিসেবে চুয়েটে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের 'ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং' শিক্ষার্থীরা তিন দিন ব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছে।

পাইথন ও মেশিন লার্নিংএর উপর প্রথম দুটি সেশন আয়োজন করা হয়। চুয়েট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অভিষেক দাস শিক্ষার্থীদের পাইথনের সাথে পরিচয় করিয়ে দেন। পরবর্তী ধাপে পাইথনের সাথে মেশিন লার্নিং এর পরিচিতি এবং প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন চুয়েট ইটিই বিভাগের শিক্ষক ইফতেখার হোসেন। এ সময় শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

আয়োজন শেষে ইইই কার্নিভালের সভাপতি অধ্যাপক ড. শাহরুখ আদনান খান, চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. এম মশিউল হককে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি