Ortho Songbad আর্কাইভ

পূবালী ব্যাংকের আয় বেড়েছে

পূবালী ব্যাংকের আয় বেড়েছে

তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পূবালী ব্যাংক লিমিটেড।





সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।





ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।





চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ৭২ পয়সা।





অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ১১ পয়সা। গতবছর একই সময়ে ৪ টাকা ৫২ পয়সা ইপিএস হয়েছিল।


মুল সাইট থেকে

পুজিবাজার