Ortho Songbad আর্কাইভ

আয় কমলেও লভ্যাংশ দেবে প্রাইম টেক্সটাইল

আয় কমলেও লভ্যাংশ দেবে প্রাইম টেক্সটাইল

সমাপ্ত অর্থবছরের জন্যে লভ্যাংশ ঘোষণা করেছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড। সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ দেবে কোম্পানিটি।





কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৬২ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৭৪.৬৫ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.১০ টাকা (নেগেটিভ)।





কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।


মুল সাইট থেকে

পুজিবাজার