Ortho Songbad আর্কাইভ

আয় বেড়েছে বৃটিশ আমেরিকান টোব্যাকোর

আয় বেড়েছে বৃটিশ আমেরিকান টোব্যাকোর
তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড।

সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৫৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫ টাকা ৪৫ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৪ টাকা ৫২ পয়সা। গতবছর একই সময়ে ২১ টাকা ৪১ পয়সা ইপিএস হয়েছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার