Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে আমরা টেকনোলজিস

দর বৃদ্ধির শীর্ষে আমরা টেকনোলজিস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর দর বৃদ্ধির শীর্ষ স্থান দখল করেছে আমরা টেকনোলজিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার ( ১ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। ফলে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে আমরা টেকনোলজি।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়াদর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- নাভানা ফার্মা, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড, বিডিকম অনলাইন লি, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার