Ortho Songbad আর্কাইভ

এনজিওতে চাকরি, নিয়োগ ঢাকার বাইরে

এনজিওতে চাকরি, নিয়োগ ঢাকার বাইরে
এনজিও সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের স্টপ দি স্টিগমা প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট।

পদের সংখ্যা : নির্ধারিত না।

আবেদন যোগ্যতা : সোশ্যাল সায়েন্স বা সমমান বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

উন্নয়ন সংস্থায় ন্যূনতম ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ইম্প্লিমেন্টেশন, মনিটরিং, সুপারভিশন ও ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ভোলায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৮৬,৮৭০- ১০০,০০০ টাকা। এছাড়াও জীবন বিমা, চিকিৎসা ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৮ নভেম্বর, ২০২২

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার