Ortho Songbad আর্কাইভ

দর পতনের শীর্ষে জেএমআই

দর পতনের শীর্ষে জেএমআই
আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জেএমআই সিরিঞ্জ এবং মেডিকেল ডিভাইস লিমিটেড দর পতনের শীর্ষে উঠে এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫ দশমিক ১১ শতাংশ। ফলে ডিএসইর টপটেন লুজারের তালিকার শীর্ষে উঠে এসেছে জেএমআই।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা আরামিত লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ দশমিক ০৬ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের শেয়ার দর কমেছে ৪ দশমিক ৫০ শতাংশ।

দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, অ্যাপেক্স ফুডস, আনোয়ার গ্যালভানাইজিং, ফার্মা এইডস, রংপুর ফাউন্ড্রি, বাংলাদেশ ল্যাম্পস অ্যান্ড বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার