Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ দেবে সিলকো ফার্মা

লভ্যাংশ দেবে সিলকো ফার্মা

সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সিলকো ফার্মা লিমিটেড। বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি।





বৃহস্পতিবার (৩ নভেম্বর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।





কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।





সূত্রে মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮২ পয়সা।





এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯৫ পয়সা।





এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১০ জানুয়ারি ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ ডিসেম্বর ২০২২।


মুল সাইট থেকে

পুজিবাজার