Ortho Songbad আর্কাইভ

মানি চেঞ্জিং বিবরণীর কাগজের কপি দাখিল থেকে অব্যাহতি

বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত মানি চেঞ্জিং প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে বাংলাদেশ ব্যাংকে দৈনন্দিন লেনদেন বিবরণীর হার্ডকপি (কাজগের কপি) পাঠাতে হবে না। অনলাইনে রিপোর্টিং করলেই হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার এবং সব মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে আর দৈনন্দিন ক্রয়-বিক্রয়ের তথ্যের হার্ডকপি কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে না। আগে থেকেই তারা অনলাইন রিপোর্টিংয়ের পাশাপাশি হার্ডকপি ও প্রেরণ করে আসছে। এ পর্যায়ে হার্ডকপি দাখিলের শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক।

মুল সাইট থেকে

পুজিবাজার