পণ্যমূল্যের বৈশ্বিক ঊর্ধ্বগতি সামাল দিতে রিজার্ভের ব্যবহার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে পণ্যমূল্যের ঊর্ধ্বগতি সামাল দিতে রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে।
শনিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, যুদ্ধের জন্য সবকিছুর দাম বাড়ছে। আমাদের রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে, এটা মানুষের জন্যই। পৃথিবীর অন্যান্য দেশও তাই করছে। তাই আমি আবারও বলব আমাদের মিতব্যয়ী হতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বে খাদ্যাভাব। আমাদের আরো উৎপাদন বাড়াতে হবে। সঞ্চয় বাড়াতে হবে যাতে এই অভিঘাত আমরা মোকাবেলা করতে পারি।
শেখ হাসিনা বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে আমি আশা করি, এ অবস্থা থাকবে না। দেশে সকলকে একটু সঞ্চয়ের দিকে নজর দিতে হবে।
অর্থসংবাদ/এনএন