Ortho Songbad আর্কাইভ

বন্ড ইস্যু করবে অ্যাসোসিয়েটেড অক্সিজেন

বন্ড ইস্যু করবে অ্যাসোসিয়েটেড অক্সিজেন

শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।





ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, ব্যবসা সম্প্রসারণের জন্য কোম্পানিটি ২৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। বন্ডের ফান্ড অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট। এজন্য জনতা ক্যাপিটালের সঙ্গে গত ৩ নভেম্বর একটি চুক্তি সই করেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন।





আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বন্ড ইস্যুর জন্য বিনিয়োগকারীদের সম্মতি নিবে অ্যাসোসিয়েটেড অক্সিজেন। পরবর্তীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি পেলে বন্ড ইস্যু করবে কোম্পানিটি।


মুল সাইট থেকে

পুজিবাজার