Ortho Songbad আর্কাইভ

টিকটক নিষিদ্ধ করবেন ট্রাম্প!

টিকটকের মার্কিন পরিচালনা ক্ষমতা অর্জনের জন্য মাইক্রোসফট প্রশাসনের সঙ্গে আলোচনা চালাচ্ছে

চীনা অ্যাপ টিকটক বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসন বিবেচনা করছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে টিকটকসহ চীনের ১০৬টি অ্যাপ নিষিদ্ধ করে ভারত।

রাষ্ট্রপতির কার্যালয় হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, “আমরা টিকটকের দিকে নজর দিচ্ছি। আমরা টিকটককে নিষিদ্ধ করতে পারি।”

ট্রাম্প বলেন, “আমরা হয়তো আরও অন্য কিছু কাজও করব। বেশ কয়েকটি বিকল্প রয়েছে, কিন্তু অনেক কিছুই ঘটছে, তাই আমরা কী হবে তা দেখব। তবে টিকটকের বদলে আমরা অনেক বিকল্পের সন্ধানে রয়েছি।”

সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, টিকটকের মার্কিন পরিচালনা ক্ষমতা অর্জনের জন্য মাইক্রোসফট প্রশাসনের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এই চুক্তি কয়েক বিলিয়ন ডলারের হতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এই বিষয়টি সম্পর্কে ঘনিষ্ঠ সূত্রের মতে খবর, একটি চুক্তি সোমবারের মধ্যেই চুড়ান্ত হতে পারে এবং মাইক্রোসফট, টিকটকের মূল সংস্থা বাইটড্যান্স এবং হোয়াইট হাউসের প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনা চলছে। আলোচনার বিষয়টি তাত্পর্যপূর্ণ এবং একসঙ্গে কোনও চুক্তি নাও হতে পারে।

মুল সাইট থেকে

পুজিবাজার