অক্টোবরে গণহারে করোনা টিকাদান শুরু রাশিয়ায়

অক্টোবরে গণহারে করোনা টিকাদান শুরু রাশিয়ায়
করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী অক্টোবর থেকে গণহারে টিকাদান কর্মসূচি চালু করতে যাচ্ছে রাশিয়া। দেশটির স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে শনিবার স্থানীয় সংবাদ সংস্থাগুলো এ কথা জানায়।

খবর রয়টার্স।

রুশ স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের দাবি, এরই মধ্যে একটি টিকার পরীক্ষামূলক প্রয়োগের কাজ শেষ হয়েছে। এ প্রসঙ্গে রাষ্ট্রায়ত্ত গবেষণা প্রতিষ্ঠান গামালেয়া ইনস্টিটিউটে পরিদর্শনে এসে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, এরই মধ্যে একটি টিকার পরীক্ষামূলক প্রয়োগ সফলভাবে শেষ হয়েছে। এবং এর ফলাফল নিরীক্ষায় প্রয়োজনীয় কার্যক্রমও সম্পন্ন হওয়ার পথে।

প্রসঙ্গত, মস্কোভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গামালেয়া ইনস্টিটিউট এডেনোভাইরাসভিত্তিক টিকাটি তৈরিতে কাজ করে আসছে।

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, চিকিৎসক ও শিক্ষকদের ওপর প্রয়োগের মাধ্যমে এ টিকার ব্যবহার শুর হচ্ছে। অক্টোবর থেকে এটি সর্বসাধারনের মধ্যে গণহারে প্রয়োগ করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো