Ortho Songbad আর্কাইভ

১০ শতাংশ লভ্যাংশ দেবে ইউসুফ ফ্লাওয়ার

১০ শতাংশ লভ্যাংশ দেবে ইউসুফ ফ্লাওয়ার

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই মার্কেটের ইউসুফ ফ্লাওয়ার। বিনিয়োগকারীদের নগদ ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।





ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।





সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.৫৩ টাকা।





আর ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫.৫৬ টাকায়।





কোম্পানিটির বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। এলক্ষ্যে বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০২ ডিসেম্বর।





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার