Ortho Songbad আর্কাইভ

আয়ে ফিরেছে জাহিন স্পিনিং

আয়ে ফিরেছে জাহিন স্পিনিং

শেয়ারবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিং লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আগের বছরের প্রথম প্রান্তিকে লোকসানে থাকলেও এবারের প্রথম প্রান্তিকে কোম্পানিটি আয়ে ফিরেছে।





রোববার (১৩ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ২৪ পয়সা।





এছাড়াও, ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস)দাঁড়িয়েছে ৪ টাকা ৯৯ পয়সা।


মুল সাইট থেকে

পুজিবাজার