Ortho Songbad আর্কাইভ

ইপিএস বেড়েছে শাশা ডেনিমসের

ইপিএস বেড়েছে শাশা ডেনিমসের

শেয়ারবাজারে তালিকাভুক্ত শাশা ডেনিমস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এবার কোম্পানিটির ইপিএস বেড়েছে।





রোববার (১৩ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৩ পয়সা।





এছাড়াও, ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস)দাঁড়িয়েছে ৪০ টাকা ৮০ পয়সায়।


মুল সাইট থেকে

পুজিবাজার