Ortho Songbad আর্কাইভ

বড় লোকসানে বারাকা পতেঙ্গা

বড় লোকসানে বারাকা পতেঙ্গা

সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। আলোচিত প্রান্তিকে কোম্পানিটি বড় আকারের লোকসান দিয়েছে।





রোববার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রকাশ করা হয়।





কোম্পানি সূত্রে এই তথ্য জানা যায়।





সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ২ টাকা ২৭ পয়সা লোকসান দিয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ১৩ পয়সা আয় হয়েছিল।





গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৬০ পয়সা।





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার