Ortho Songbad আর্কাইভ

আয় কমেছে আনলিমা ইয়ার্নের

আয় কমেছে আনলিমা ইয়ার্নের
সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আনলিমা ইয়ার্ন লিমিটেড। গত বছরের তুলানয় আয় কমেছে কোম্পানিটির।

রোববার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০১ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ০.১৫ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ৩৫ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার