Ortho Songbad আর্কাইভ

এসএসডি টেকের সঙ্গে পূবালী ব্যাংকের চুক্তি

এসএসডি টেকের সঙ্গে পূবালী ব্যাংকের চুক্তি

কার্নিভাল ইন্টারনেট বিল প্রদানের জন্য এসএসডি টেক লিমিটেডের সাথে একটি চুক্তি করেছে পূবালী ব্যাংক।





সোমবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।





পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও এডিসি বিভাগের প্রধান মো. রবিউল আলম এবং এসএসডি টেক লিমিটেডের ডিরেক্টর আদনান রিজভী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।





এই চুক্তির আওতায় পূবালী ব্যাংক লিমিটেডের গ্রাহকরা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং/পাই মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে এসএসডি টেক লিমিটেডের কার্নিভাল ইন্টারনেট বিল পরিশোধ করতে পারবেন।





চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের চিফ টেকনিক্যাল অফিসার ও মহাব্যবস্থাপক জাভেদ হাসান, আইসিটি অপারেশন ডিভিশন প্রধান ও মহাব্যবস্থাপক মোঃ হেলাল উদ্দিন, হেড অব কার্ডস্ ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায়, সফট্ওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান ও মহাব্যবস্থাপক ইন্দ্র মোহন সূত্রধর এবং সফট্ওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক আজুবা খন্দকারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


মুল সাইট থেকে

পুজিবাজার