প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইউসিবির কম্বল প্রদান
দেশের দুস্থ ও শীতার্ত জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল প্রদান করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কম্বল প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কম্বল তুলে দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ভাইস-চেয়ারম্যান মোঃ বশির আহমেদ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক নুরুল ইসলাম চৌধুরী।