Ortho Songbad আর্কাইভ

সূচকের পতনে লেনদেন চলছে পুঁজিবাজারে

সূচকের পতনে লেনদেন চলছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।





ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।





সোমবার দিনের লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১ টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ৬ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছিল। আর ডিএসই শরিয়াহ্ সূচক এবং ডিএসই-৩০ সূচক সমান ১ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৪৭ ও ২১৭৯ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে মোট ১৫৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।





সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলো শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৩টির, কমেছে ৬৩টির। আর অপরির্বতিত রয়েছে ১৫৪টি কোম্পানির শেয়ারের দর।





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার