Ortho Songbad আর্কাইভ

ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ৩০ নভেম্বর

ঢাকা ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ৩০ নভেম্বর

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর, বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।





এর আগে কোম্পানিটি ৩১ অক্টোবর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল। কিন্তু অনিবার্য কারণে কোম্পানিটির পর্ষদ সভা স্থগিত করা হয়েছে।





ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।





কোম্পানিটি আগের প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছিল ৬৫ পয়সা।





অর্থসংবাদ/এনএন


মুল সাইট থেকে

পুজিবাজার