Ortho Songbad আর্কাইভ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন শিগগির

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন শিগগির

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় শিগগির প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।





বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।





সিআইডি প্রধান বলেন, মামলাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। রিজার্ভ চুরির সঙ্গে যে তিন-চারটি দেশের সংযোগ রয়েছে সেসব দেশের কাছে আমরা তথ্য চেয়ে চিঠি দিয়েছি। সেখান থেকে তথ্য আসলেই আমরা দ্রুত প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা নেবো।





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার