আমরা বিশ্বের কাছে ভিক্ষা চেয়ে চলব কেন : শেখ হাসিনা

আমরা বিশ্বের কাছে ভিক্ষা চেয়ে চলব কেন : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যুদ্ধে বিজয় অর্জনকারী একটি জাতি। আমরা বিশ্বের কাছে হাত পেতে, ভিক্ষা চেয়ে চলব কেন? আমরা বিশ্বে মাথা উচু করে চলব। ’


আজ শনিবার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রথম টিউবের পূর্তকাজ সমাপ্তির উদযাপন অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এসব কথা বলেন।


এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে একটা টানেল হয়েছে দেখে এখনই উদ্বোধন করছি না।


আমার ইচ্ছা ছিল দেখার যে, কেমন হলো। মনটা পড়ে আছে চট্টগ্রামে। দ্বিতীয় টিউবের কাজও শেষ; সামান্য কাজ বাকি। বিরাট কাজ বলে মনে করি। টানেল নির্মাণে যারা জড়িত, সবাইকে ধন্যবাদ। ’


উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কৃষি জমি রক্ষা করতে হবে। কৃষি নিয়ে গবেষণা হচ্ছে, নতুন নতুন বীজ উদ্ভাবন করা হচ্ছে, উৎপাদন বাড়ছে। আমাদের যার যতটুকু জমি আছে কিছু না কিছু উৎপাদন করতে হবে। তাহলে আমরা অর্থনৈতিক মন্দার আঘাত থেকে দেশকে রক্ষা করতে পারবো’।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা