টোকিওর মূল্যস্ফীতি চার দশকের মধ্যে সর্বোচ্চ

টোকিওর মূল্যস্ফীতি চার দশকের মধ্যে সর্বোচ্চ

জাপানে মূল্যস্ফীতির চাপ ঊর্ধ্বমুখী। চলতি মাসে দেশটির রাজধানী টোকিওতে ভোক্তা পর্যায়ে কোর মূল্যস্ফীতি চার দশকের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। এ নিয়ে টানা ষষ্ঠ মাসে এটি কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রা ২ শতাংশের ওপরে রয়েছে। সহজ মুদ্রানীতি অব্যাহত থাকায় বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে মূল্যস্ফীতির চাপ আরো বাড়ার আশঙ্কা রয়েছে। খবর রয়টার্স।





কিছু বিশ্লেষক বলছেন, খাদ্য ও জ্বালানি বিল মূল্যস্ফীতির চাপ বাড়াতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এ অবস্থায় মূল্যস্ফীতি ক্ষণস্থায়ী হবে বলে দেয়া ব্যাংক অব জাপানের প্রাক্কলন নিয়েও ঝুঁকি তৈরি হয়েছে।





তাজা খাবার বাদ দিয়ে হিসাব করা টোকিওর কোর মূল্যস্ফীতি নভেম্বরে ৩ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে। যেখানে অর্থনীতিবিদরা ৩ দশমিক ৫ শতাংশের পূর্বাভাস দিয়েছিলেন। অক্টোবরে কোর ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বাড়ার হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ। এর আগে সর্বশেষ ১৯৮২ সালের অক্টোবরে শহরটির কোর মূল্যস্ফীতি ৪ দশমিক ২ শতাংশে পৌঁছেছিল।





চলতি মাসে কোর মূল্যস্ফীতি বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বিদ্যুতের বিল ও খাদ্যের দাম। ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় হার কমে যাওয়ায় আমদানি খরচ ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। ফলে প্রতিষ্ঠানগুলো পণ্যের দামও বাড়িয়ে দিয়েছে।





নভেম্বরে পরিষেবার মূল্য এক বছর আগের তুলনায় দশমিক ৭ শতাংশ বেড়েছে। অক্টোবরে এ হার দশমিক ৮ শতাংশ বেড়েছিল। টেকসই পণ্যের দাম অক্টোবরে বছরওয়ারি ৭ শতাংশ বাড়লেও চলতি মাসে ৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে।





গতকাল প্রকাশিত ব্যাংক অব জাপানের তথ্যানুসারে, করপোরেট পরিষেবা মূল্য সূচকের বৃদ্ধি কিছুটা ধীর হয়েছে। সেপ্টেম্বরে এ সূচক বছরওয়ারি ২ দশমিক ১ শতাংশ বাড়লেও অক্টোবরে ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে।





অর্থসংবাদ/এনএন


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না