জয় পেলেই শেষ ষোলতে বেলজিয়াম

জয় পেলেই শেষ ষোলতে বেলজিয়াম

নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বেলজিয়াম ও মরক্কো। জয় পেলেই শেষ ষোল নিশ্চিত করে ফেলবে বেলজিয়াম, একই উদ্দেশে মাঠে নামবে মরক্কোও। তবে সমীকরণটা একটু কঠিন তাদের জন্য। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে সন্ধ্যা ৭টায়।





বিশ্বকাপ বাছাইপর্বে গড়ে প্রতি ম্যাচে তিনটি করে গোল করা বেলজিয়াম বিশ্বকাপের শুরুটাও রাঙিয়েছে জয় দিয়ে। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে মিখি বাতসুয়াইয়ের একমাত্র গোলে কানাডাকে ১-০ গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে রবার্তো মার্টিনেজের দল।





এবার বেলজিয়ামের সামনে মরক্কো, যারা ৪০ বছর পর বিশ্বকাপ খেলতে এসেছে। অবশ্য মরক্কোর শুরুটাও খারাপ হয়নি। ২০১৮ বিশ্বকাপের রানারআপ ক্রোয়েশিয়াকে রুখে দিয়ে মরক্কোও ভালোভাবে টুর্নামেন্ট শুরু করেছে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।





বেলজিয়াম ও মরক্কো এই পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে। যেখানে বেলজিয়ামের জয় ২ ম্যাচে। যেই দুই জয়ের একটি ১৯৯৪ বিশ্বকাপে। অন্যটি ১৯৯৯ সালে। দুই দলের সর্বশেষ মুখোমুখি হয় ২০০৮ সালে এবং মরক্কো সেবার ম্যাচটি জিতেছিল ৪-১ গোলের বড় ব্যবধানে।





তবে গত এক যুগে বেলজিয়াম দলে অনেক পরিবর্তন এসেছে এবং বর্তমানে দলটির গোল্ডেন জেনারেশন ফুটবল মাঠে দাপিয়ে বেড়াচ্ছে। এদিকে মরক্কোও প্রতিজ্ঞাবদ্ধ, তারা তাদের সমর্থকদের হতাশ করতে চায় না। ফলে বলাই যাচ্ছে, কঠিন একটি ম্যাচই অপেক্ষা করছে।





অর্থসংবাদ/কেএ


আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের