Ortho Songbad আর্কাইভ

দরপতনের শীর্ষে বিডি ওয়েল্ডিং

দরপতনের শীর্ষে বিডি ওয়েল্ডিং

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর দর পতনের প্রথম অবস্থানে আছে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড।





ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।





সূত্র মতে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ দশমিক ৭৯ শতাংশ। ফলে ডিএসইর টপটেন লুজারের তালিকার প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড।





তালিকার দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার দর কমেছে ৪ দশমিক ৬৪ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ই-জেনারেশন লিমিটেডের শেয়ার দর কমেছে ৪ দশমিক ৫৮ শতাংশ।





ক্ষতির তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- জুট স্পিনার্স, মুন্নু সিরামিকস, শমরিতা হসপিটাল, নাভানা ফার্মা, ইস্টার্ন কেবলস,আমরা টেকনোলজি ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার