Ortho Songbad আর্কাইভ

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল

গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য আগামীকাল বুধবার রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।





মঙ্গলবার (৬ ডিসেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।





বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত কাজের জন্য ঢাকার তেজগাঁও থেকে নতুন বাজার পর্যন্ত এলাকায় বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস। বুধবার দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুনবাজার, বাড্ডা, খিলবাড়ীরটেক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তাতে আশপাশের এলাকাতেও গ্যাসের ‘স্বল্পচাপ’ বিরাজ করবে।





গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিতরণ সংস্থা তিতাস গ্যাস কর্তৃপক্ষ।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার