রামেন্দু-ফেরদৌসী মজুমদার দম্পতি করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের নাট্যজগতের স্বনামধন্য দুই অভিনেতা রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার দম্পতি।
আজ (৭ আগস্ট) এ তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন রামেন্দু মজুমদার নিজেই। দুই কিংবদন্তি অভিনেতা বর্তমানে চিকিৎসক আজিজুল কাহারের পরামর্শে সেন্ট্রাল রোডের বাসায় আইসোলেশনে রয়েছেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, গত ১৮ জুলাই ফেরদৌসী মজুমদারের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন তারা, এরপর ২৮ জুলাই তার নিজের আক্রান্ত হওয়ার খবর পান।