Ortho Songbad আর্কাইভ

বেঙ্গল বিস্কুটের বোনাস লভ্যাংশ বাতিল করল বিএসইসি

বেঙ্গল বিস্কুটের বোনাস লভ্যাংশ বাতিল করল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই প্লাটফর্মের বেঙ্গল বিস্কুটের ঘোষিত বোনাস লভ্যাংশ বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইবি)।





ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।





তথ্য মতে, বেঙ্গল বিস্কুট ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু নিয়ম অনুযায়ী বিএসইসির অনুমতি ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ বিতরণ করতে পারে না।





বোনাস লভ্যাংশ ঘোষণা করে তা শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণের অনুমতি চেয়ে বিএসইসিতে আবেদন করে কোম্পানিটি। কিন্তু বিএসইসি বেঙ্গল বিস্কুটের বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দেয়নি।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার