Ortho Songbad আর্কাইভ

সর্বোচ্চ দর পতন ইস্টার্ন লুব্রিকেন্টসের

সর্বোচ্চ দর পতন ইস্টার্ন লুব্রিকেন্টসের

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতন হয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টসের ব্লেন্ডার্স লিমিটেডের।





ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, সোমবার (১২ ডিসেম্বর) কোম্পানিটির আগের দিনের তুলনায় শেয়ার প্রতি দর কমেছে ১৬৮ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।





দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু এগ্রো মেশিনারির শেয়ার দর কমেছে ২২ টাকা ৪০ পয়সা বা ২ দশমিক ৭৩ শতাংশ। আর মেঘনা পেট্রোলিয়ামের ৫ টাকা ৫০ পয়সা বা ২ দশমিক ৬৯ শতাংশ শেয়ার দর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।





দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্সুরেন্স, মুন্নু সিরামিক, বিডি থাই ফুড, মেঘনা লাইফ ইন্সুরেন্স, বেঙ্গল উইন্ডস, বাটা সু এবং সী-পার্ল হোটেলের দর কমেছে।





এদিন লেনদেনে অংশ নেয়া ৩৬০টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দর বেড়েছে, ১৮টির দর কমেছে, ২৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার