Ortho Songbad আর্কাইভ

শেয়ার বিক্রি করবে কেডিএস এক্সেসরিজের উদ্যোক্তা পরিচালক

শেয়ার বিক্রি করবে কেডিএস এক্সেসরিজের উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কেডিএস এক্সেসরিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক খলিলুর রহমান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তিনি ১৪ লাখ ৭৯ হাজার ৯৬১ টি শেয়ার বিক্রি করবেন।





ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ‍সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, খলিলুর রহমানের কাছে কোম্পানির মোট ৩ কোটি ১০ লাখ ৭৯ হাজার ১৯৮টি শেয়ার আছে। এর মধ্যে থেকে তিনি ১৪ লাখ ৭৯ হাজার ৯৬১ টি শেয়ার বিক্রি করবেন।





আরও পড়ুন: শেয়ার বিক্রি করবে ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক





ডিএসইর পাবলিক মার্কেটে ১০ লাখ এবং ব্লক মার্কেটে ৪ লাখ ৭৯ হাজার ৯৬১ টি শেয়ার বিক্রি করবেন এই উদ্যোক্তা পরিচালক।





কেডিএস এক্সেসরিজের এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে শেয়ার বেচতে পারবে।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার