Ortho Songbad আর্কাইভ

পূবালী ব্যাংকের সিএলএস এজেন্ট সম্মেলন সম্পন্ন

পূবালী ব্যাংকের সিএলএস এজেন্ট সম্মেলন সম্পন্ন

পূবালী ব্যাংকের কনজ্যুমারস ক্রেডিট ডিভিশনের উদ্যোগে সিএলএস এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন।


সভাপতিত্ব করেন কনজ্যুমারস ক্রেডিট ডিভিশন প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ মালেকুল ইসলাম।


কনজ্যুমারস্ ক্রেডিট ডিভিশন প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ মালেকুল ইসলামের সভাপতিত্বে পূবালী ব্যাংকের বিভিন্ন অঞ্চলের প্রধান, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও ঢাকা মহানগরের কর্পোরেট শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে ২০২১ সালের সেরা ৮ জন সিএলএস এজেন্টকে ক্রেস্ট ও মোটরসাইকেল প্রদান করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার