Ortho Songbad আর্কাইভ

চার কোম্পানি স্পটে যাচ্ছে সোমবার

চার কোম্পানি স্পটে যাচ্ছে সোমবার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ১০ আগস্ট, সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ক্যাপিটাল, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

আগামী ১২ আগস্ট, বুধবার কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ আগস্ট।

রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার