Ortho Songbad আর্কাইভ

মূল্য বৃদ্ধির শীর্ষে বিকন ফার্মা

মূল্য বৃদ্ধির শীর্ষে বিকন ফার্মা
আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মাটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৬৮৬ বারে ৮ লাখ ১২ হাজার ৬৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৯২ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা আমান কটনের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৪৮৩ বারে ৬ লাখ ৫৪ হাজার ৬৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ৩৬০ বারে ৭৬ হাজার ১৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফার ইস্ট নিটিংয়ের ৯ দশমিক ৭৮ শতাংশ, সুহৃদের ৯ দশমিক ৬৮ শতাংশ, এমজেএল বিডির ৯ দশমিক ৬৫ শতাংশ, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির ৯ দশমিক ৪৩ শতাংশ, লংকা বাংলা ফাইন্যান্সের ৯ দশমিক ৪২ শতাংশ, ওয়েস্টার্ণ মেরিন শিপইয়ার্ডের ৯ দশমিক ৩২ শতাংশ ও এসএস স্টীলের ৯ দশমিক ২৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার