Ortho Songbad আর্কাইভ

মঙ্গলবার বন্ধ থাকবে শেয়ারবাজার

মঙ্গলবার বন্ধ থাকবে শেয়ারবাজার
দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আগামী মঙ্গলবার বন্ধ থাকবে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার (১১ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে। তাই সরকারি ছুটির কারণে দেশের উভয় শেয়ারবাজার বন্ধ থাকবে।

মঙ্গলবার শেয়ারবাজার বন্ধ থাকার পর আগামী বুধবার (১২ আগস্ট) থেকে যথারীতি সময় অনুযায়ী শেয়ারবাজার চালু হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার