Ortho Songbad আর্কাইভ

ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.২৬ টাকা। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির বাজার মূল্য অনুযায়ী ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৫.৮৯ টাকায়।

ঘোষিত লভ্যাংশ ইউনিটহোল্ডারদের মাঝে বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট।

মুল সাইট থেকে

পুজিবাজার