ইউনিলিভারের খাদ্য পণ্যের উৎপাদন শুরু কাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজিউমার কেয়ারের পরিচালনা পর্ষদ খাদ্য পণ্যের বাণিজ্যিক উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর) কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ওরিয়ন ইনফিউশনের বোনাস লভ্যাংশে বিএসইসির অসম্মতি
সূত্র মতে, কোম্পানিটি চট্টগ্রাম ফৌজদারহাট শিল্প এলাকায় খাদ্য পণ্যের বাণিজ্যিক উৎপাদনে যাবে।