Ortho Songbad আর্কাইভ

পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একইসঙ্গে বদলি করা হয়েছে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৩ কর্মকর্তাকে।

বুধবার (২৮ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চোধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উল্লিখিত কর্মকর্তাদের ২০২৩ সালের ৯ জানুয়ারি মধ্যে পুরনো কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে। অন্যথায় ১০ জানুয়ারি তাদের স্ট্যান্ড রিলিজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর হবে।

>>> বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের নামে তালিকা দেখতে ক্লিক করুন

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার