Ortho Songbad আর্কাইভ

সর্বোচ্চ দরপতন মুন্নু সিরামিকের

সর্বোচ্চ দরপতন মুন্নু সিরামিকের
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ (২৯ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ১ দশমিক ৩৭ শতাংশ । ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে হাওয়া-ওয়েল টেক্সটাইল লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩০ পয়সা বা দশমিক ৬৬ শতাংশ। আর সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১০ পয়সা বা ১ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, রহিম টেক্সটাইল, লিবরা ইনফিউশন, প্রাইম টেক্সটাইল, বীচ হ্যাচারি ও সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৮টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৯টির।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার